ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শারদীয় দুর্গোৎসবে আন্দিউড়াবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী Logo ডিএনসিসি বনানী সুপার মার্কেট নির্বাচন: যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন লাখাইয়ের মহসিন আলম Logo গুরুতর অসুস্থ মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সিসিইউতে চিকিৎসাধীন Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র, ২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম

বাংলার খবর ডেস্ক
বাংলাদেশি নাগরিকদের জন্য দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় চালু হচ্ছে পৃথক ভিসা আবেদন কেন্দ্র। ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর থেকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে নতুন এই কেন্দ্র কার্যক্রম শুরু করবে।
নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর পাশাপাশি সাধারণ ভিসা আবেদন ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, কেন্দ্রটি চালু হওয়ার পর সাধারণ ভিসা এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন শুধুমাত্র নতুন ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে।
তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বিদ্যমান নিয়ম বহাল থাকবে। কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস পরিচালনা করবে।
নতুন কোরিয়া ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা নির্ধারণ করা হয়েছে ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।
দূতাবাসের তথ্য অনুযায়ী, নতুন কেন্দ্রে ভিসা আবেদনের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে। কীভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কবে থেকে এ সেবা পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।
এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের নিয়মেই সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।
ভিসা কেন্দ্রের কার্যক্রমের সময়সূচি, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনাসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন করতে আগ্রহীদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস আশা করছে, নতুন এ কেন্দ্র চালুর মাধ্যমে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসাসেবা আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে আন্দিউড়াবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন মোত্তাকিম চৌধুরী

error:

ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র, ২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম

আপডেট সময় ০৭:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬