বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত বিধু ভূষণ রায়ের ছেলে।
শনিবার বিকেলে মাধবপুর পৌর শহরের শ্যামলী আবাসিক এলাকায় বিশেষ অভিযানে থানা পুলিশের এস.আই নাজমুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ-উল্যা জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে হামলা, ভাংচুর, মারধর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। এছাড়া বর্তমান সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপনে সন্ত্রাসীদের সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।