
বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক স্কুল চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনু মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও চৌমুহনী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক, উইলিয়াম কেরী ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা আনিছুল আবদাল শাহ লিটন।
সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক হামিদুর রহমান, সমিতির সদস্য ফজলুর রহমান (ফজর আলী), আব্দুল মালেক, শাহজাহান মিয়া, আশরাফ উদ্দিন ও আলী হোসেন প্রমুখ।