
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শুরু হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। এর অংশ হিসেবে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।
ফাইনালে মুখোমুখি হয় জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজ ও কাদিরচক নেছারিয়া দাখিল মাদরাসা। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে ২-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজ।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহিদ বিন কাশেম বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ ইমরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। বিজয়ী দলের পক্ষে খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল্লাহ ভূঞা ও অন্যান্য শিক্ষকবৃন্দ।