

মালদ্বীপ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনূর আলমকে মালদ্বীপে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। উনার সফরসঙ্গী হিসেবে ছিলেন হবিগঞ্জ জেলার সনামধন্য দুই ব্যবসায়ী। এ সময় মালদ্বীপে অবস্থানরত হবিগঞ্জ কমিউনিটির নেতৃবৃন্দ এবং মালদ্বীপ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান।
প্রবাসের মাটিতে নিজ জেলার একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে কাছে পেয়ে উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: সৌদিতে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন