

বাংলার খবর ডেস্ক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই সম্মেলন শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ৬৪ জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ এ সম্মেলনে যোগ দিচ্ছেন। একসঙ্গে এত কলেজপ্রধানের উপস্থিতিতে উচ্চশিক্ষার নানা বিষয় আলোচনায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
আরও পড়ুন: স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন