

বাংলার খবর ডেস্ক:
দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। একই আদেশে পুলিশের আরও সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
প্রজ্ঞাপনে দেখা যায়, চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটে এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলে এসপি হিসেবে পাঠানো হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের খুলনা জেলার দায়িত্ব পেয়েছেন। গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীনকে ফেনীতে বদলি করা হয়েছে, আর তাঁর জায়গায় গাইবান্ধায় যাচ্ছেন এসআরইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
এ ছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে।
আরও পড়ুন: বিজিবি মোতায়েন: ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন