

বাংলার খবর ডেস্ক:
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে কালো স্কচটেপে মোড়ানো টেনিস বলের মতো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে খবরটি ছড়িয়ে পড়লে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
দুপুর ২টার দিকে আদালত চত্বরে আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশের একটি দল গিয়ে সেটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বস্তুটি দেখতে টেনিস বলের মতো। বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর এটি কী, তা নিশ্চিত হওয়া যাবে। কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন