

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের আঃ রউফ মেম্বারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর থানার অন্তর্ভুক্ত কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এর আগে এসআই দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে আতাউস সামাদ বাবু তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। ওই পোস্টে তিনি লেখেন, "পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। নাম লিখে রাখতেছি।" পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে দেওয়া এমন হুমকিমূলক পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন