

বাংলার খবর ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আগামী সোমবার (২৩ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের যে উদ্যোগ প্রধানমন্ত্রী নিয়েছেন, এই বৈঠকের মধ্য দিয়েই তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বৈঠকটি কখন ও কোথায় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। দেশে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলাই এ সংলাপের মূল লক্ষ্য বলে জানা গেছে।
এর আগে গত ১৮ নভেম্বর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। সেই বৈঠকের ধারাবাহিকতায় অন্যান্য দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে থানায় অগ্নিসংযোগ, কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং গ্রামীণ ব্যাংকের বেশ কিছু শাখায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব হামলা ও নাশকতার ঘটনায় বিএনপির কয়েকজন নেতাও নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে এই সংলাপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার থেকে, বিরোধী জোটসহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন