
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধমঘর ইউনিয়নের দেবপুর এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ আব্দুল বাতেন ওরফে বাতেন মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে দেবপুর গ্রামের মাছুর বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক আব্দুল বাতেন মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের আঃ নুরের ছেলে।