
আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখা ও এর অঙ্গসংগঠনগুলো।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানী মালের পলিটেকনিক ইনস্টিটিউটের মিল ক্লাব রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সহসভাপতি মো. মুক্তার হোসেন, মো. ফারুক হোসেন ও মো. রহিম মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক মামুন, যুবদল নেতা আরিফ হোসেন ও আব্দুল মান্নান, আবু আহাম্মেদ সেলিম, আবু জাহের এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া সম্মিলিত সাংবাদিক পরিষদের (এসএসপি) সভাপতি মো. গোলাম ফারুক মজনু এবং সংগঠনটির সহসভাপতি ও ডেইলি ট্যুরিজম টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের তাৎপর্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও জাতীয় জীবনে অবদান নিয়ে বক্তব্য দেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক চেতনা বিকাশে তাঁর ভূমিকার কথাও তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের বাইরে অবস্থান করলেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন থাকতে হবে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসীদের সম্মিলিত অবদান রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ।