
শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাকসাইর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে ষোল প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরী।
বুধবার (১১ নভেম্বর) তিনি উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকসাইর গ্রামে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় আয়োজক কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে ফুলের মালা দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শনকালে মোত্তাকিম চৌধুরী ভক্তবৃন্দ ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মহোৎসবের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মী, যুবসমাজ, মুরুব্বি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোত্তাকিম চৌধুরী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা প্রয়োজন। তিনি আন্দিউড়া ইউনিয়নবাসীসহ সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।