
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ৫৫ হাজার ৩৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিস্কুট, কম্বল, বাংলা মদ ও বীজ আলু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট ও কম্বল উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।