
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
সারা দেশের সঙ্গে চাঁদপুরের হাইমচর উপজেলাতেও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশব্যাপী একযোগে এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের মাধ্যমে উপজেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা ও সামর্থ্য জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ পাবেন।
এ আয়োজনকে ঘিরে হাইমচরের স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।