
বাংলার খবর ডেস্ক:
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের বোল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছে বাংলাদেশ। ম্যাচের চতুর্থ ওভারে ছয়টি ছক্কা হাঁকানোর পর পঞ্চম ওভারের প্রথম বলেও ছক্কা মারেন বাংলাদেশের ব্যাটাররা। ফলে টানা সাত বলে সাত ছক্কার বিরল কীর্তি গড়ে বাংলাদেশ।
ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকান হাবিবুর রহমান সোহান। দ্বিতীয় বলে ছক্কা মেরেই নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর অবসরে যান সোহান। তাঁর জায়গায় ক্রিজে এসে সিম্পসনের পরের চার বলেই চারটি ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয় চৌধুরী। ফলে এক ওভারেই ৩৬ রান পায় বাংলাদেশ।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে টানা সাত বলে সাত ছক্কার কীর্তি পূর্ণ করেন অধিনায়ক আবু হায়দার রনি।
সোহান ১৪ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে দুটি চার ও আটটি ছক্কা। মৃত্যুঞ্জয় মাত্র চার বলে চার ছক্কায় করেন ২৪ রান। অধিনায়ক আবু হায়দার রনি ১০ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ১ উইকেটে রুদ্ধশ্বাস জয় পায় দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার জোরিচ ভ্যান শাল্কউইক ম্যাচসেরা হন। তিনি মাত্র ২০ বলে অপরাজিত ৭৭ রান করেন।