
বাংলার খবর ডেস্ক:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের দেলাওয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া নিয়ে দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য।
সাক্ষাৎকালে তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অন্যকে মিষ্টিমুখ করান। নির্বাচনে জয়-পরাজয়ের পর দুই প্রার্থীর এ সৌজন্য সাক্ষাৎ স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
নির্বাচন-পরবর্তী এ সাক্ষাতে এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বার্তা উঠে আসে।