
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারি কলেজের ইংরেজি বিভাগের জনপ্রিয় প্রভাষক মাহবুব ইসলাম (মাহবুব স্যার)-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ শাখা ছাত্রদলের নেতা রিফাতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকের কর্মজীবন ও স্মৃতিচারণ করা হয়। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রভাষক মাহবুব ইসলাম। তাঁর অকালমৃত্যুতে মনতলা শাহজালাল সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রিয় শিক্ষক মাহবুব ইসলামের স্মৃতি স্মরণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।