
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম মালু (৭০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনের চায়না টাওয়ারে অবস্থিত একটি ট্রাভেলস অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাফি আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। মাহবুব আলম মালু হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১৯ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় দায়ের করা একটি মামলায় (এফআইআর নং-১৮, জিআর নং-১৮) তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার (২৫ অক্টোবর) মাহবুব আলম মালুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার এসআই মো. রাফি আহমেদ জানান, নির্দিষ্ট মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।