
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন শাহজালাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আহমেদ ইমন।
এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভকামনা জানান।
ইশতিয়াক আহমেদ ইমন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই মিলে উৎসব উদ্যাপন করাই তাঁদের প্রত্যাশা। দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।