
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মোহাম্মদ সাইফুদ্দিন সবুজ (৬০) নামে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাইফুদ্দিন সবুজ মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে একটি সিআর সাজা পরোয়ানাসহ মোট ১৪টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।