
পারভেজ হাসান লাখাই প্রতিনিধ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষে আমিনুল ইসলাম তালহা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আরমান (১৬) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তালহা লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের বয়াতুল ইসলামের ছেলে। আর আহত আরমান একই গ্রামের মরম আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে তালহা মোটরসাইকেল নিয়ে বন্ধু আরমানসহ শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। নূরপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তালহা।
এক মুহূর্তে ঘুরতে যাওয়ার আনন্দ বিষাদে পরিণত হওয়ায় পরিবার ও পুরো ভাদিকারা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।