

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় চোরাই মামলায় ১২ ভোল্টের একটি ব্যাটারিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার মহজমপুর এলাকার আলগী পশ্চিম বাজারসংলগ্ন পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহজমপুর ৮ নম্বর ওয়ার্ডের বিল্লাল দেওয়ানের ছেলে শাকিল দেওয়ান (২৫) এবং মধ্য চরভাঙ্গা ৯ নম্বর ওয়ার্ডের কালু মিয়া গাজীর ছেলে আনোয়ার হোসেন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলমের সার্বিক দিকনির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৫ হাজার টাকা মূল্যের ‘H POWER’ ব্র্যান্ডের একটি ১২ ভোল্টের ব্যাটারি জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৯ এবং জিআর নম্বর ২৫৫।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।