
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামের সরদার বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলাম গত ১৩ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে ঢাকার বাংলাবাজারে যাওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর তিনি মোবাইল ফোন কেনার জন্য ঢাকার বাংলাবাজারের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সিরাজুল ইসলামের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭২২২৪২৩৬৭