
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় সুরমা চা বাগানের সদর নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অমৃত লাল গৌড়। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি বিরেন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক সুমন গৌড়, মিন্টু কল, নেতা গৌড়, শীতল কর্মকার ও দ্বীপ গৌড়সহ অন্যরা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সুরমা চা বাগান যুব সংঘ তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ করে এলাকার যুবসমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।