
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি মো. আলা উদ্দিন (৫০)। তিনি লাখাই উপজেলার চিকনপুর গ্রামের মো. খেলু মিয়ার ছেলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) লাখাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলা উদ্দিন একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে লাখাই থানা পুলিশ।