
বাংলার খবর ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সিঙ্গাপুরে থাকা সাড়ে ১৫ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ, আটটি ব্যাংক হিসাব ও শেয়ার জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে এসব সম্পদের তথ্য পাওয়ার পর আদালতে জব্দের আবেদন করে। আদালতের আদেশের পর প্রয়োজনীয় নথি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে দুদক।
এদিকে, গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলামের ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুদক জানায়, নজরুলের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ, অতিরিক্ত দামে জমি কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি মামলা তদন্তাধীন রয়েছে।
তবে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে বিদেশে সম্পদ ও অর্থপাচারের অভিযোগ এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি। তিনি এর আগে তাঁর বিদেশি সম্পদ বৈধ ব্যবসার আয়ে অর্জিত বলে দাবি করেছিলেন