
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
সারাদেশে একযোগে নজরুল বর্ষ উদ্বোধনের অংশ হিসেবে হবিগঞ্জের লাখাইয়ে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার, লাখাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ আবদুল ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান এবং প্রচার সম্পাদক এসএম জুবায়ের আহমেদ।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
আলোচনা সভা শেষে জাতীয় কবির জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।