
বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, পোনামাছ অবমুক্তকরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মাধবপুরে আয়োজিত এ কর্মসূচির শুরুতে বৃক্ষরোপণ করা হয়। পরে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে এম এ হান্নান সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তার বিষয় তুলে ধরেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংবাদিকতা, সমাজসেবা, রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল দেশ গঠনে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ ও সাংবাদিকদের পেশাগত ঐক্যের বার্তা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।