

লাখাই উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা লম্বাহাঁটি দক্ষিণ গ্রামের বাসিন্দা এবং লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানারুল ইসলাম জানু ও যুবদল সদস্য শফিকুল ইসলামের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, বিআরডিবি (BRDB) চেয়ারম্যান আলামিন ইসলাম অনিক, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক জুবায়ের, জিয়া মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দান করার প্রার্থনা করেন।