

আফতাবুল ইসলাম মেহেরাব,চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জের দুই কৃতি সন্তান ও স্বনামধন্য চিকিৎসক ডা. উৎফল সাহা এবং ডা. মো. মহিবুল আলম রুবেল সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন।
পদোন্নতির পর ডা. উৎফল সাহা ডেন্টিস্ট্রি বিভাগে এবং ডা. মো. মহিবুল আলম রুবেল মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দীর্ঘদিন ধরে নিজ এলাকা হাজীগঞ্জের মানুষের চিকিৎসাসেবায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এই দুই চিকিৎসক। দক্ষতা, আন্তরিকতা ও মানবিক চিকিৎসাসেবার মাধ্যমে তারা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত ও পরিচিত মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন।
চাঁদপুর মেডিকেল কলেজে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পেয়েছেন তারা। তাদের পদোন্নতির খবরে হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, হাজীগঞ্জের সন্তান হিসেবে চিকিৎসাক্ষেত্রে দুই চিকিৎসকের এই অর্জন পুরো এলাকার জন্য গর্বের। তারা নতুন কর্মস্থলে দুই চিকিৎসকের সফলতা, সম্মান ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
স্থানীয়দের মতে, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে ডা. উৎফল সাহা এবং ডা. মো. মহিবুল আলম রুবেলের এই অগ্রযাত্রা নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।