

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে হত্যা মামলায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন পন্ডিত মিয়া (৫০)। তিনি চুনারুঘাট উপজেলার ১০ নম্বর মিরাশী ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাটে ধানক্ষেত থেকে আহমদ আলী সুজন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চুনারুঘাট থানায় এফআইআর নং-৩৭(০৮)২০২৬, পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা করা হয়। মামলায় পন্ডিত মিয়াকে এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে পন্ডিত মিয়ার অবস্থান শনাক্ত করে গ্রেফতার অভিযান পরিচালনা করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “হত্যা মামলার এজাহারনামীয় আসামি পন্ডিত মিয়াকে থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।