

মালদ্বীপ প্রতিনিধি, আবু জাহের:
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে জাতীয়তাবাদী দল (বিএনপি) মালদ্বীপ শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় মালদ্বীপের মালে শহরের আল হুসেইন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন বিএনপির সহসভাপতি এমরান হুসেন তালুকদার। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার হযরত মাওলানা ফরায়জী সাহেব। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির সহসভাপতি বাবুল হুসেন, ফারুক হোসেন, সাহা আলম রীফসাইড, মো. সাহ আলম, মো. আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ ও সহধর্মবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, মালদ্বীপ যুবদলের নেতা মো. আরিফ হুসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি খালেদা জিয়াকে আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মা হিসেবে উল্লেখ করে তাঁর রাজনৈতিক ভূমিকার স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার, দেশ ও দেশের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হযরত মাওলানা ফরায়জী সাহেব।