

নিজস্ব প্রতিবেদক:
জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট।
সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো. এহছানে এলাহী ৮৭৬ ভোট, সহ-সভাপতি (সিলেট) পদে তোফায়েল খান ৮৭৩ ভোট, সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে আব্দুল মজিদ চৌধুরী ৮১৮ ভোট এবং সহ-সভাপতি (সুনামগঞ্জ) পদে আকবর হোসেন মঞ্জু ৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি (হবিগঞ্জ) পদে আনোয়ার হোসেন চৌধুরী ১ হাজার ৫৮ ভোট এবং সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন ১ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।
কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর ৭৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে জাকির হোসেন ৮২২ ভোট এবং যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে এডভোকেট আবুল কালাম ৮১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল ৯০৭ ভোট, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম ৯৫০ ভোট এবং শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান ৮৮৮ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা ৭৮৭ ভোট, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান ৭৬২ ভোট এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইঞ্জি. আজিজুর রহমান ৬৬৯, ইশতিয়াক আহমদ চৌধুরী ৬৫৭, সৈয়দ মুসতাক আহমদ ৭১০, ডা. সৈয়দ উমর খৈয়াম ৬৬৪, সফিকুল বারী ৪৯০, শাহনাজ আহমদ মালিক ৪৮৪, সৈয়দ লোকমান আহমদ ৭৩৯, লায়ন দেলওয়ার হোসেন ৭০১, কুতুব উদ্দিন সোহেল ৭০০, আনহার আহমদ সমশাদ ৬১১, আলী মুর্শেদ খান ৫৮২, ইবনে জামান ৫৮০, আসিফ হোসেন ৬১৯, তাসনিম লায়লা জোতি ৭৫৯, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু ৭৩৩ এবং ডা. সাকিল আহমদ ৬৩৩ ভোট পেয়েছেন।
নির্বাচনের ফলাফলে জালালাবাদ এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।