

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।