

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামের বাসিন্দা, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিআরডিবির সাবেক পাঁচবারের চেয়ারম্যান এবং আলহাজ্ব শওকত আলী একাডেমির প্রতিষ্ঠাতা শেখ মোজাহিদ বিন ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ভোর ৫টা ৩০ মিনিটে জগদীশপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শেখ মোজাহিদ বিন ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। বিশেষ করে আলহাজ্ব শওকত আলী একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এলাকায় শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখেন। স্থানীয়দের কাছে তিনি একজন দক্ষ সংগঠক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে আওয়ামী লীগ নেতাকর্মীসহ নোয়াপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করছেন।
মরহুমের জানাজার নামাজ আছর নামাজের পর আল-আরাফাহ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আল্লাহ পাক যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন। আমিন।