

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে প্রাইম ব্যাংক পিএলসি’র মাধবপুর শাখার অধীনে মেসার্স এফ আর এ এন্টারপ্রাইজ অ্যান্ড সাপ্লায়ার-এর পরিচালনায় প্রাইম ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন প্রাইম ব্যাংক পিএলসি সিলেট বিভাগের আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি সিলেট বিভাগের রিজন অফিসার মো. মাঈন উদ্দিন জনি, প্রাইম ব্যাংক পিএলসি মাধবপুর শাখার ব্যবস্থাপক এ কে এম শাহ আরেফিন, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল এবং ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল।
গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরমুজ আলীর সভাপতিত্বে এবং রোকসানা খাতুন ইভার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ধর্মঘর আউটলেটের ব্যবস্থাপক মো. মুস্তাফিজুর রহমান টুটুল, রিলেশনশিপ অফিসার কাজী মাছুম বিল্লাহ এবং ধর্মঘর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন সজীব।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ধর্মঘর ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম হারুন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কাজিরচক নেসারিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার আনোয়ারুল হক মির্জা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।