
হবিগঞ্জের সাংবাদিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করে বাংলাদেশ প্রেস ক্লাব–এর হবিগঞ্জ জেলা শাখার নবগঠিত জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এম এ হান্নান এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল। জেলা কমিটির এই অনুমোদন দেন বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
হবিগঞ্জ জেলার সকল উপজেলা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সাংবাদিক নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা সাংবাদিকতার মূলনীতি অনুসরণ করে সত্য প্রকাশ ও ন্যায়ের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
এ প্রসঙ্গে সদস্য সচিব সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল বলেন, দেশ ও জাতির কল্যাণে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পেশাদার সাংবাদিকতার মান উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।