
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে তার ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এনসিপির পক্ষ থেকে এর আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ভাষণ প্রচারের জন্য সময় বরাদ্দ দেওয়া হয়।
বিটিভি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চারটি রাজনৈতিক দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের জন্য অনুরোধ জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হচ্ছে।