বাংলার খবর ডেস্ক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চারাভাঙ্গা সাহেববাড়ির বিশিষ্ট মুরব্বি, সমাজসেবক ও জগদীশপুর জে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্জ সৈয়দ গিয়াসুল হোসাইন (ফারুক) সাহেব ইন্তেকাল করেছেন। তিনি সৈয়দ শামসুল আফরিন রাজিবের পিতা।
মঙ্গলবার রাত আনুমানিক দশটায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আলহাজ্জ সৈয়দ গিয়াসুল হোসাইন ফারুক ছিলেন একজন ধর্মপরায়ণ, ভদ্র ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। স্থানীয়রা তাঁর মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেছেন।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।