
বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে ডাকাতিসহ একাধিক মামলার আসামি তোফাজ্জল হোসেন দারু মিয়াকে (৪৫) গণপিটুনি দিয়ে গুরুতর আহত করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চেঙ্গারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দারু মিয়ার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে তিনটি মামলা রয়েছে। এদিন সন্ধ্যায় তাকে দেখে ক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।
আহত দারু মিয়া উপজেলার শিমুলঘর গ্রামের সুন্দর আলীর ছেলে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, “গ্রামবাসীর গণপিটুনিতে দারু মিয়া আহত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”
বাংলার খবর ডেস্ক : 





















