ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

বাংলার খবর ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি টেলিফোনে নুরের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পদক্ষেপ সরকার নিচ্ছে বলেও জানান।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, সকাল ১০টার দিকে প্রায় ৭ মিনিটের একটি টেলিফোন আলাপে নুরুল হক নুরের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। নুরের দ্রুত আরোগ্য কামনা করে তিনি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং গভীর দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে এ জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও জানান রাষ্ট্রপতি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০২:১৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫