ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার Logo মাধবপুরে ৮ হাজার তালবীজ রোপণ সফল সমাপ্তি ঘোষণা! Logo ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ, রাজ্যসভার সদস্যপদও ছাড়লেন Logo টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল Logo ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের পরিকল্পনা, জানালেন আইনমন্ত্রী Logo মাধবপুরে সরকারি মাঠের ৩টি আকাশমনি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে ১১০ বছর বয়সেও মানুষের শেষ ঠিকানার কারিগর সমসু মিয়া Logo মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চাল বরাদ্দ, জানালেন এমপি ফয়সল Logo লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত Logo দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল

বাংলার খবর ডেস্ক:

টেস্ট ক্রিকেটে এক ম্যাচে দুই ইনিংসে অর্ধশতক এবং উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসাল করে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ব্যাট ও গ্লাভস হাতে দুর্দান্ত পারফরম্যান্সে এই কীর্তি গড়েন তিনি।

ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান করেন লিটন। উইকেটের পেছনে পাঁচটি ডিসমিসালও করেন তিনি। দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের দুর্দান্ত ইনিংস। পাশাপাশি পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত উইকেটরক্ষক হিসেবে আরও চারটি ডিসমিসাল করেন। সব মিলিয়ে তাঁর ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় ৯টিতে—এর মধ্যে আটটি ক্যাচ ও একটি স্টাম্পিং।

এর আগে এক টেস্টে দুই ইনিংসে অর্ধশতক করার পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে আটটি ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে অর্ধশতকের পাশাপাশি আটটি ডিসমিসাল করেছিলেন তিনি।

লিন্ডসের সেই রেকর্ড ছাড়িয়ে এবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির স্থাপন করলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

error:

টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস, এক ম্যাচে দুই ফিফটির সঙ্গে ৯ ডিসমিসাল

আপডেট সময় ০৭:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬