ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন Logo লাখাইয়ের সিংহ গ্রামে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo মাধবপুরে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, ১,৫৮৫ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় Logo হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার Logo অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা

মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা থেকে সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি। গ্রেপ্তার অপর দুজন একটি পুরোনো ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রাম থেকে সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কুদ্দুছকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

এ ছাড়া একই রাতে রসুলপুর গ্রামে সংঘটিত একটি পুরোনো ডাকাতি মামলায় শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল (২৪) ও আরিয়ান আহমেদ রিফাত (২২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর (পূর্বপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। আরিয়ান আহমেদ রিফাত একই গ্রামের এমদাদুল হকের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়া জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল

error:

মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৫:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬