ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। মরদেহটি সীমান্তের এমন একটি স্থানে রয়েছে, যেখান থেকে তা উদ্ধারে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় প্রয়োজন। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের কাঁটাতারের পাশে মরদেহ পড়ে থাকার খবর পাওয়ার পর বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মরদেহ শনাক্ত ও উদ্ধারের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা বলেন, সীমান্তের কাঁটাতারের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর তাঁরাও পেয়েছেন। মরদেহ শনাক্ত ও উদ্ধারের বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-ত্রিপুরা অংশে ‘২০২২-৯এস’ সীমান্ত পিলারের কাছে কাঁটাতারের বেড়ার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি বিএসএফের নজরে আসে। মরদেহ উদ্ধারের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, মরদেহটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন

error:

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ

আপডেট সময় ০৭:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬