ঢাকা ১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ চেষ্টায় চরম উত্তেজনা, বিজিবির প্রতিবাদে কাজ স্থগিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সড়ক নির্মাণের চেষ্টা চালালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কঠোর প্রতিবাদের মুখে নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ সদস্যরা পাকা সড়ক নির্মাণ শুরু করলে বিজিবি সদস্যরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে বাধা দেন। এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির আপত্তির পর প্রথম দফায় বিএসএফ নির্মাণকাজ বন্ধের আশ্বাস দিলেও পরবর্তীতে আবার কাজ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় জনগণ ও বিজিবির প্রতিরোধের মুখে দ্বিতীয় দফা পতাকা বৈঠকে বসতে বাধ্য হয় বিএসএফ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার আবু তাহের এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্প কমান্ডার। বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য লাইনের নির্ধারিত দূরত্বের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ না করার বিষয়ে আলোচনা হয়।

বিজিবি সূত্রে জানানো হয়, আন্তর্জাতিক সীমান্ত আইনে শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে কোনো পাকা স্থাপনা নির্মাণের সুযোগ নেই। সেই আইন অমান্য করেই বিএসএফ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। শেষ পর্যন্ত আগামী অধিনায়ক পর্যায়ের বৈঠক পর্যন্ত নির্মাণকাজ

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

error:

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ চেষ্টায় চরম উত্তেজনা, বিজিবির প্রতিবাদে কাজ স্থগিত

আপডেট সময় ১০:৩৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬